নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আধুনিক ডিজিটাল যুগে পিএইচপির অর্থাৎ হাইপারটেক্সট প্রিপ্রসেসরের তাৎপর্য ও প্রয়োজনীয়তা অপরিসীম। গ্লোবাল ওয়াইড ওয়েবের সমস্ত ব্যাকএন্ড বা সার্ভার-সাইড ভাষার প্রায় সত্তর শতাংশই এই পিএইচপি প্রযুক্তির মাধ্যমে চালিত হয়ে থাকে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হলো ওয়ার্ডপ্রেস, যা ইন্টারনেটের চল্লিশ ভাগের বেশি ওয়েবসাইট পরিচালনা করে এবং এটি সম্পূর্ণরূপে পিএইচপির ওপর নির্ভর করে টিকে আছে। এছাড়া ড্রুপাল ও জুমলার মতো প্ল্যাটফর্মগুলোও পিএইচপি দিয়েই পরিচালিত হয়।
১৯৯৪ সাল থেকে যাত্রা শুরু করা এই প্রোগ্রামিং ভাষাটি বর্তমান সময়ের প্রায় প্রতিটি ওয়েব হোস্টিং প্রোভাইডারের অবকাঠামোতে ডিফল্টভাবে সমর্থন করে। এর ফলে এই ভাষাটির সেটআপ প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত সহজ একটি বিষয়।
সর্বশেষ পিএইচপি আট বা তার পরবর্তী সংস্করণে যুক্ত হয়েছে জিআইটি কম্পাইলার, যার কারণে এর গতি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সির্ফোনি ও লারাভেলের মতো অত্যাধুনিক ফ্রেমওয়ার্কগুলোর মাধ্যমে বৃহৎ আকারের এন্টারপ্রাইজ তৈরিতেও এই ভাষা সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
এটি একটি ওপেন-সোর্স প্রযুক্তি হওয়ার কারণে এর ব্যবহারের জন্য কোনো প্রকার লাইসেন্স ফি দিতে হয় না। তাছাড়া ত্রিশ বছরের পুরোনো একটি ভাষা হওয়ায় পৃথিবীর সর্বত্র এর প্রচুর সংখ্যক দক্ষ ডেভেলপার রয়েছে।
সংক্ষেপে বলতে গেলে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম, সরকারি পোর্টাল এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের মূল ভিত্তি হলো এই পিএইচপি। এটি যদি কোনো কারণে ভেঙে পড়ে, তবে পুরো বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যাবে।
ডিজিটাল পৃথিবীর সিংহভাগ ওয়েবসাইট যখন এইরকম এক মারাত্মক ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হন ওন্দ্রেজ সুরি। তিনি মূলত ইন্টারনেট সিস্টেমস কনসোর্িয়ামের ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।
তবে পিএইচপি ভাষার উন্নয়ন এবং এর হালনাগাদ প্যাকেজগুলো বিতরণের গুরুদায়িত্ব তিনি দীর্ঘ দুই দশক ধরে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে পালন করে আসছেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং রেডিটে প্রযুক্তি বিশেষজ্ঞদের উষ্ণ প্রশংসায় ভাসছেন এই ওন্দ্রেজ সুরি। খ্যাতিমান ওপেন সোর্স ডেভেলপার ইয়ান ল্যান্ডসম্যান তাঁর এক বাণীতে উল্লেখ করেছেন যে ইন্টারনেটের সিংহভাগ পিএইচপি প্যাকেজ সরবরাহের একক দায়িত্ব এই মানুষটির কাঁধেই ন্যস্ত রয়েছে।
ইয়ান ল্যান্ডসম্যান আরও সতর্ক করে বলেন যে যদি এই মানুষটির কোনো দুর্ঘটনা ঘটত, তবে গোটা পৃথিবী এক ভয়াবহ বিপদের মুখে পতিত হতো। সম্প্রতি প্রদান করা একটি সাক্ষাৎকারে ওন্দ্রেজ সুরি সমগ্র ঘটনার বিস্তারিত বিবরণ এবং উন্মুক্ত সফটওয়্যার খাতের অন্তর্নিহিত ঝুঁকিপূর্ণ বাস্তবতার দিকগুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর