নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে। প্রার্থীরা কেন্দ্রটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফলাফল ও উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বর যাচাই করতে পারবেন।
এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মৌখিক বা ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ৩ নভেম্বর ২০২৬ তারিখ, মঙ্গলবার দুপুর ২টায় এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজধানীর ঢাকার ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘গ্রন্থভবন’ প্রাঙ্গণে নির্ধারিত সময়ে এই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। উত্তীর্ণ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর