ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় শ্লীলতাহানির অভিযোগে সালিসে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
নওগাঁয় শ্লীলতাহানির অভিযোগে সালিসে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার দাবি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

নওগাঁর মান্দা উপজেলায় এক নারীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই সালিসের মাতবরদের প্ররোচনায় ভুক্তভোগী নারী গতকাল শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরবর্তীতে পুলিশ ওই মামলার এজাহারনামীয় আসামি শিশ মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া এড়ানোর কৌশল হিসেবে মাতবরদের পরামর্শে এই মামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সালিস বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে উপস্থিত মাতবরেরা ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর আদায় করে তা তাঁর কাছে জমা দিয়েছেন।

অন্যদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, নারীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় শিশ মোহাম্মদকে গ্রেপ্তার করে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও উল্লেখ করেন যে, একই ঘটনার সূত্র ধরে অভিযুক্ত শিশ মোহাম্মদও আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এসব ঘটনার সামগ্রিক বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহিলি যুগের চার অদ্ভুত ও কলঙ্কিত বিয়ের প্রথা

জাহিলি যুগের চার অদ্ভুত ও কলঙ্কিত বিয়ের প্রথা