ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুর হাসপাতালে মন্ত্রীর অভিযান, দুই নার্স অব্যাহতি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
মাদারীপুর হাসপাতালে মন্ত্রীর অভিযান, দুই নার্স অব্যাহতি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে হুট করে পরিদর্শনে গিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের দৃশ্য নিজের চোখে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিষ্ঠানটির চারপাশের ময়লা-আবর্জনাপূর্ণ নোংরা পরিবেশ, বেহাল অবকাঠামো এবং রোগীর চিকিৎসায় অবহেলা দেখে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।

হাসপাতালের ওষুধ ও স্যালাইন বিতরণ নিয়ে গুরুতর অভিযোগ এনে মন্ত্রী জানান, পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও স্যালাইন গুদামে থাকলেও রোগীদের সেগুলো দেওয়া হচ্ছে না।

এর পরিবর্তে ভুক্তভোগী রোগীদের বাইরে থেকে ওষুধ কেনার জন্য বাধ্য করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থলে উপস্থিত থেকে এমন অব্যবস্থাপনার সত্যতা পাওয়ার কথা জানিয়ে মন্ত্রী ঘোষণা দেন যে, এসব কাজে জড়িতদের বিরুদ্ধে ঢাকায় গিয় দাপ্তরিক শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, মাদারীপুর সদর হাসপাতালে এই পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

এ ছাড়া জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী এবং জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান।

বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারাও এই আকস্মিক পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা কিউআরে চালু হলো ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন

বাংলা কিউআরে চালু হলো ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন