ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার, আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্য ছিল নেপথ্যে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার, আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্য ছিল নেপথ্যে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা এবং রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিলেন।

তাদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা সংগ্রহের ওপর ভিত্তি করে পরবর্তীতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানে এসব অভিযানে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১০৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

অস্ত্রের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণে গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামও উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া এবং সলঙ্গা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করা হয়।

একই সঙ্গে পাবনা জেলার সাঁথিয়া এবং আতাইকুলা থানা এলাকার নির্দিষ্ট কিছু স্থানেও অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামিন নামঞ্জুর, কারাগারে বন্দি ওয়াকিল হোসেন বগা

জামিন নামঞ্জুর, কারাগারে বন্দি ওয়াকিল হোসেন বগা