ঢাকা | বঙ্গাব্দ

শীতে সতেজ থাকতে সকালের রুটিনে যেসব জরুরি যত্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
শীতে সতেজ থাকতে সকালের রুটিনে যেসব জরুরি যত্ন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

শীতের আমেজে ভোরের বেলা কফি কাপের উষ্ণ ছোঁয়া যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। অনেকেই ভোরে ধ্যান, যোগব্যায়াম কিংবা হালকা শরীরচর্চা সেরে কফিতে চুমুক দেওয়াকে নিজের জন্য দারুণ এক পুরস্কার মনে করেন। এছাড়া ধোঁয়া ওঠা আদা-লেবু বা হলুদের লাল চা শরীর চনমনে করতে সাহায্য করার পাশাপাশি এই হালকা ঠান্ডায় সর্দি-কাশি রোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও চমৎকার ভূমিকা পালন করে।

আমাদের দেশে নভেম্বর ও ডিসেম্বরের শুষ্ক আবহাওয়াতেই মূলত ত্বকে প্রথম টান পড়ার অনুভূতি শুরু হয়। তাই সকালের দৈনন্দিন রুটিনে ময়েশ্চারাইজার ও লিপবাম ব্যবহার করা অত্যন্ত জরুরি একটি কাজ। এমনকি ঘরের বাইরে যাওয়ার পরিকল্পনা না থাকলেও সকালে মুখ পরিষ্কার করে সামান্য ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন মেখে নেওয়া আবশ্যক। তাছাড়া ঠোঁটের সুরক্ষায় সবসময় পকেটে একটি পেট্রোলিয়াম জেলি কিংবা পছন্দসই লিপবাম রাখা বেশ কাজের।

শীতের ঋতুতে মানবদেহে তুলনামূলকভাবে বেশি শক্তির চাহিদা তৈরি হয়। সকালের প্রথম খাবারে আগের রাতে ভিজিয়ে রাখা ওটস, তার সঙ্গে কিছু টাজা ফল কিংবা আমাদের ঐতিহ্যবাহী গরম ভাপা পিঠা, ডিম-পাউরুটি যাই রাখা হোক না কেন, তা যেন পুষ্টিগুণসমৃদ্ধ হয়। পাশাপাশি এই সময়ে সূর্যের আলোর স্বল্পতার কারণে শরীরে ভিটামিন ডি, সি ও বি-কমপ্লেক্সের ঘাটতি দেখা দিতে পারে, যা পূরণে বেশি পরিমাণে পুষ্টিকর শাকসবজি ও ফলমূল খাওয়া দরকার।

সকালের বাড়তি ব্যস্ততা ও তাড়াহুড়ো এড়াতে আগের রাতেই নিজের ও শিশুদের পোশাক, জ্যাকেট কিংবা শাল গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। কারণ শীতের সকালে হঠাৎ মোজা, স্নিকার্স বা সোয়েটার খুঁজে না পাওয়ার দুশ্চিন্তা পুরো সকালের মেজাজটাই নষ্ট করে দিতে পারে। তাছাড়া রাতে ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিনের ব্যবহার বন্ধ করে একটু তাড়াতাড়ি বিছানায় যাওয়ার মাধ্যমেই একটি সতেজ সকাল নিশ্চিত করা সম্ভব।

শীতকাল মানেই কোনো ভীতি বা জেঁকে বসা অলসতা নয়। এই সময়টাতে নিজের একটু বিশেষ যত্ন নেওয়া, পছন্দের গান বাজিয়ে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়া এবং কুয়াশার বুক চিরে সূর্য ওঠার দৃশ্য উপভোগ করার মাঝে রয়েছে এক অদ্ভুত বিলাসিতা। কেবল কিছু সঠিক অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই এই হিমেল আমেজের দিনগুলোর প্রতিটি সকাল অত্যন্ত প্রাণবন্ত ও সুন্দর হয়ে উঠতে পারে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের পরিবার পেল প্রধানমন্ত্রীর আর্থিক অ

গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের পরিবার পেল প্রধানমন্ত্রীর আর্থিক অ