ঢাকা | বঙ্গাব্দ

রোনালদোর সম্মানে ৭ নম্বর আসন খালি রাখবে ডাচ বিমান সংস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 ইং
রোনালদোর সম্মানে ৭ নম্বর আসন খালি রাখবে ডাচ বিমান সংস্থা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

নেদারল্যান্ডসের বিমান সংস্থা ট্রান্সাভিয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে সম্মান জানাতে এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে। পরশু রাতে প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পর্তুগিজ ফরোয়ার্ডের একটি জার্সিযুক্ত ছবি প্রকাশ করে।

প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, বিমানের সেভেন সি নম্বর আসনে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি রাখা হয়েছে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘকাল ধরে এই সাত নম্বর জার্সি পরে খেলায় রোনালদো পরিচিত হয়ে ওঠেন সিআর সেভেন হিসেবে।

ফুনশাল হলো এই তারকা ফুটবলারের জন্মস্থান শহর। ফুনশাল অভিমুখী তাদের যতগুলো বিমান চলাচল করবে, সেগুলোর কোনো ফ্লাইটের এই বিশেষ আসনে আপাতত কোনো সাধারণ যাত্রী বসানো হবে না বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর জাতীয় দলের সাত নম্বর জার্সির ছবিটি শেয়ার করে ট্রান্সাভিয়া ক্যাপশনে লিখেছে যে, সিআর সেভেন তাঁর বুটজোড়া তুলে রেখেছেন এবং তাঁরাও ফুনশালগামী ফ্লাইটগুলোতে সেভেন সি নম্বর আসনটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে হাম ও উপসর্গে মারা গেছে দুইশ শিশু

সিলেটে হাম ও উপসর্গে মারা গেছে দুইশ শিশু