নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পাওয়া ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে নিজের নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন।
বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় পেশাগত জীবনে তিনি অতীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে সুনামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
এছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এবং র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদেও অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।
পরবর্তীতে তিনি হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও সুদানে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
তার শিক্ষাজীবনও অত্যন্ত কৃতিত্বপূর্ণ ছিল। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর