ঢাকা | বঙ্গাব্দ

সাবেক ছাত্রলীগ নেতা রাজিব হোসেন কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 ইং
সাবেক ছাত্রলীগ নেতা রাজিব হোসেন কারাগারে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বরগুনার বামনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের এক সাবেক নেতাকে পুলিশ আটক করেছে। আজ রোববার সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে স্থানীয় একটি এলাকা থেকে আটক করে।

আটক হওয়া ওই ব্যক্তির নাম রাজিব হোসেন আব্দুল্লাহ। তিনি বামনা উপজেলার আমতলী গ্রামের বাসিন্দা আ. রব আকনের সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব হোসেন আব্দুল্লাহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বামনা সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, সুনির্দিষ্ট গোপন খবরের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি রাজীবকে সোনাখালী গ্রাম থেকে পাকড়াও করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকেই তাঁকে বরগুনার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার পুরোনো অভিযোগের বিবরণ প্রকাশ

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার পুরোনো অভিযোগের বিবরণ প্রকাশ