ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026 ইং
নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

কেন্দ্রীয় নির্দেশনার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন শওকত আলী।

তিনি জানান, সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো কেন্দ্রীয় নেতা একই সঙ্গে স্থানীয় কোনো পদে বহাল থাকতে পারবেন না।

এই নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবেই ওই পদটি শূন্য ঘোষণা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে শাহীনা ইসলাম মুক্তির ওপর।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর শওকত আলী তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করে শুভেচ্ছা ও প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য যে, দায়িত্বপ্রাপ্ত শাহীনা ইসলাম মুক্তি হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক নির্বাচিত সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের সুযোগ্য কন্যা।

তাঁর পিতা সিরাজুল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামগড়ে প্রাইভেট কারে গাঁজা উদ্ধার, চালক আটক

রামগড়ে প্রাইভেট কারে গাঁজা উদ্ধার, চালক আটক