নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় গাছের সবুজ পাতার আড়ালে থরে থরে ফুটে রয়েছে ছোট আকৃতির তারার মতো বকুল ফুল। নজরকাড়া এই ফুলের কোমল রূপ এবং এর চারদিকে ছড়িয়ে পড়া মিষ্টি সুবাস চারপাশের পরিবেশকে করে তুলেছে অত্যন্ত মনোমুগ্ধকর ও প্রাণবন্ত।
প্রকৃতির এমন একটি নিভৃত ও শান্ত সুন্দর রূপ ব্যস্ত ও যান্ত্রিক নগরজীবনের ক্লান্তির মাঝেও সাধারণ মানুষের মনে এনে দিচ্ছে এক অপূর্ব প্রশান্তির পরশ।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর