ঢাকা | বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের!

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
ইরানের বিরুদ্ধে সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের! ছবির ক্যাপশন: ইরানের বিরুদ্ধে সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের!
ad728
ইরানের বিরুদ্ধে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার সংঘাত ছড়িয়ে পড়েছে পাশের দেশগুলোতেও। যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। তবে সব উপেক্ষা করে আগামী সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।

 
ইতোমধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে পেন্টাগন– এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। 
সম্প্রতি পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় অবস্থিত সদর দফতরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়নের অনুরোধ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অতিরিক্ত ওই কর্মকর্তারা অন্তত ১০০ দিন কিংবা সম্ভাব্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সহায়তা করবেন।
 
বিশ্লেষকদের মতে, পেন্টাগনের ভেতরে দ্রুত অতিরিক্ত জনবল ও সম্পদ জোগাড়ের এই পদক্ষেপ থেকে ধারণা করা যায়, দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিলেও, পরিস্থিতি অনুযায়ী তা আরও দীর্ঘ হওয়ারও আভাস দেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
 
তবে ইরানে আক্রমণ নিয়ে দেশের ভেতরেই বিরোধের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাড়ছে রাজনৈতিক বিভাজন। এমনকি ট্রাম্পের অনেক সমর্থকই চাইছেন না এ যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে, ইসরাইলকে সহায়তায় সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র।
 
এদিকে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমারস হায়দারি বলেন, ‘এই যুদ্ধ কতদিন চলবে তা গুরুত্বপূর্ণ নয়। ইরান তার লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেয়া পর্যন্ত যুদ্ধ ত্যাগ করবে না।’


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি দপ্তরে সময়মতো উপস্থিতি নিয়ে অনি

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি দপ্তরে সময়মতো উপস্থিতি নিয়ে অনি