ঢাকা | বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোছা. বুলু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন গৃহিণী ছিলেন। গত মঙ্গলবার বিকেলে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান।

ঘটনাটি নিশ্চিত করে গতকাল বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় গৃহিণী বুলুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
কর্মশালার শিক্ষায় সফল পাহাড়ে গড়া নেইম্রার খাবার প্রতিষ্ঠান

কর্মশালার শিক্ষায় সফল পাহাড়ে গড়া নেইম্রার খাবার প্রতিষ্ঠান