ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, তালেবানের হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, তালেবানের হুঁশিয়ারি ছবির ক্যাপশন: পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, তালেবানের হুঁশিয়ারি
ad728

সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে পাকিস্তানের বিমান হামলার জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।সংবাদমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে মুজাহিদ প্রতিক্রিয়ার পদ্ধতিকে ‘গোপনীয়’ বলে উল্লেখ করেন। তবে পাকিস্তানের পদক্ষেপকে ‘অমার্জনীয়’ বলে অভিহিত করেছেন তিনি।

 
বিভিন্ন দেশ, বিশেষ করে ইসলামি দেশগুলোর প্রতি জাবিউল্লাহ মুজাহিদ আহ্বান জানান, যাতে তারা আফগানিস্তানের ওপর পাকিস্তানের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে ভূমিকা রাখে।
 
তালেবান সরকারের এই মুখপাত্র বলেছেন, ‘আমরা চাই আঞ্চলিক ও ইসলামি দেশগুলো এ বিষয়ে তাদের দায়িত্ব বুঝুক এবং পাকিস্তানকে তাদের নীতি পরিবর্তনে উৎসাহিত করুক। আফগানিস্তান ও পাকিস্তান দুটি ঘনিষ্ঠ দেশ, যাদের মধ্যে বহু অভিন্ন স্বার্থ রয়েছে।’পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জের সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, 

তাদের নিজেদের সমস্যার সমাধান করা উচিত এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকা উচিত। এটি দুই দেশ ও সমগ্র অঞ্চলের জন্যই ক্ষতিকর হবে।

 

সাক্ষাৎকারে, আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর উপস্থিতির অভিযোগ নাকচ করেন মুজাহিদ। তার দাবি, এই গোষ্ঠী পাকিস্তানের ভেতরেই বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে এবং তাদের আফগান ভূখণ্ডের প্রয়োজন নেই।
 
তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তান তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং কেবল প্রচারণা চালাচ্ছে। মুজাহিদ বলেন, 

দুর্ভাগ্যজনকভাবে, পাকিস্তানের ভেতরে যখনই কোনো হামলা ঘটে তারা কোনো প্রমাণ ছাড়াই সঙ্গে সঙ্গে আফগানিস্তানকে দায়ী করে। আমরা এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। আফগান মাটি কারও বিরুদ্ধে ব্যবহার করা হয় না। টিটিপির আফগানিস্তানে কোনো উপস্থিতি নেই। এগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। তারা পাকিস্তানের ভেতরেই বড় বড় এলাকা নিয়ন্ত্রণ করে।

 

সামরিক বিশ্লেষক হাদি কুরেশির মতে, ‘আফগানিস্তানে হামলা চালানো, ঘরবাড়ি ধ্বংস করা এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করা ঠিক নয়। টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। পাকিস্তানের এমনভাবে পদক্ষেপ নেয়া উচিত, যাতে প্রতিবেশী দেশগুলোর জন্য সমস্যা সৃষ্টি না হয়।’ 
 এদিকে, তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স (সাবেক টুইটার)-এ দেয়া পোস্টে এ ঘোষণা দিয়েছেন।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই খাজা আসিফ এই ঘোষণা দেন।
 
পাক প্রতিরক্ষামন্ত্রী পোস্টে লেখেন, ‘পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। তবে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।’
 
এর আগে অক্টোবর মাসে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও দফায় দফায় সংঘর্ষ অব্যাহত ছিল।
 
দেশ দুটির মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা সীমান্তবর্তী নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
 
 

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও