নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
মঙ্গলবার সকালে হামলার শিকার চালক মো. শাহাদাত হোসেন জানান, গভীর রাতে একে খান মোড়ে গাড়ি থেকে যাত্রী নামানোর সময় হাসান নামের এক শ্রমিক নেতা দলবল নিয়ে তাঁর কাছে ওয়েবিলের বাবদ ১৫০ টাকা চাঁদা চান।
সারাদিন গাড়ি চালিয়ে তখনও কোনো আয় হয়নি দাবি করে তিনি তাৎক্ষণিকভাবে সেই অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। এর কিছুক্ষণ পর হাসান ও রনিসহ প্রায় সাত থেকে আটজন ব্যক্তি পুনরায় সেখানে উপস্থিত হয়ে চাঁদার ওই টাকা পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।
টাকা দিতে অস্বীকৃতি জানানোয় হামলাকারীরা চালক শাহাদাতকে বেধড়ক মারধর শুরু করেন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। শাহাদাত আরও জানান, এই পর্যায়ে অভিযুক্ত হাসান হঠাৎ পকেট থেকে একটি ছুরি বের করে এলোপাতাড়িভাবে তা ঘোরাতে শুরু করেন।
সেই মুহূর্তে ভুক্তভোগী চালকের বন্ধু তাদের বাঁচাতে এগিয়ে আসলে ঘাতকের ছিকাঘাতে তাঁর পেট মারাত্মকভাবে জখম হয়। বন্ধুকে রক্ষা করতে গেলে শাহাদাতের পিঠেও পরপর একাধিকবার ছুরিকাঘাত করা হয়, যার ফলে রক্তাক্ত অবস্থায় দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন।
এদিকে এই ঘটনার পর আহত শ্রমিক এবং সাধারণ চালককেরা জোরালো অভিযোগ তুলেছেন যে, এই নৃশংস হামলার সাথে জড়িত ব্যক্তিরাও সবাই পরিবহন খাতের শ্রমিক।
তারা আরও জানান, হামলাকারীরা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
আন্দোলনরত চালকদের সুনির্দিষ্ট দাবি হলো, সংগঠনটির আকবরশাহ থানা শাখার সভাপতি নুর ইসলামের প্রত্যক্ষ নির্দেশ ও নেতৃত্বে তাঁর অনুসারী কর্মীরা নিয়মিতভাবে এই এলাকার চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করে আসছে।
জানা গেছে, অভিযুক্ত শ্রমিক নেতা নুর ইসলাম মূল দল ছাড়াও রাজনীতির সাথে জড়িত এবং তিনি ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর