ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে বাড়ল সোনার দাম, নতুন ভরি দুই লাখ বারো হাজার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
দেশের বাজারে বাড়ল সোনার দাম, নতুন ভরি দুই লাখ বারো হাজার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দেশের বাজারে মূল্যবান ধাতু সোনা ও রুপার নতুন দর ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ভ্যাটসহ নির্ধারিত হয়েছে ১৮ হাজার ১৮৫ টাকা।

এই হিসাব অনুযায়ী ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার সর্বমোট দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার প্রেক্ষাপটে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
৬৯ বছর পর রমজানের শেষ দশকে ইতিকাফ হচ্ছে না আল-আকসায়

৬৯ বছর পর রমজানের শেষ দশকে ইতিকাফ হচ্ছে না আল-আকসায়