ঢাকা | বঙ্গাব্দ

সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান ছবির ক্যাপশন:
ad728

শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম ও জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে তাঁরা সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ও জেলা প্রশাসক সুনামগঞ্জ সদরের শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
কর্মীদের ধর্মঘটে কানাডার ওয়েস্টজেটের শত শত ফ্লাইট বাতিল

কর্মীদের ধর্মঘটে কানাডার ওয়েস্টজেটের শত শত ফ্লাইট বাতিল