ঢাকা | বঙ্গাব্দ

মঙ্গলবার তিন বিভাগ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
মঙ্গলবার তিন বিভাগ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিনে দেশের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই দিন রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকায় বিভিন্ন পূজামণ্ডপ ও জনসভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের কর্মসূচি রয়েছে তার।

বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রাজশাহী অঞ্চলের এই কর্মসূচি শেষ করে তিনি বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি। মণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সামান্য বিরতি নেবেন।

সার্কিট হাউস থেকে রাতে বিমানযোগে তিনি পুনরায় রাজধানী ঢাকায় ফিরে আসবেন বলে তার সফরসূচিতে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার মহা সমারোহে উদযাপিত হবে দুর্গাপূজার মহানবমী তিথি। এর ঠিক পরের দিন অর্থাৎ বুধবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা

শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা