ঢাকা | বঙ্গাব্দ

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ছবির ক্যাপশন: ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ad728

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি এএন-২৬ মডেল ছিল। এতে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, সবাই নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত ফ্লাইট চলাকালীন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে এটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনার কারণ। তবে বিস্তারিত তদন্ত এখনও চলছে।

ক্রিমিয়া উপদ্বীপটি ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়। এই অঞ্চলে সামরিক কার্যক্রম ও উত্তেজনা প্রায়ই দেখা যায়। উল্লেখ্য, এএন-২৬ বিমানটি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং অতীতে এমন কয়েকটি দুর্ঘটনায় জড়িত ছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল