ঢাকা | বঙ্গাব্দ

ছাগলনাইয়া সীমান্ত থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ছাগলনাইয়া সীমান্ত থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে বিজিবি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত সুরক্ষার বিষয়ে ফেনী বিজিবি ব্যাটালিয়ন-৪ এর অধিনায়ক গণমাধ্যমকে জানান যে, দেশের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই অত্যন্ত সতর্ক, সজাগ, দৃঢ়প্রতিজ্ঞ, সর্বদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তাবিধানে এই ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গেই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে।

সীমান্ত পাহারা ও সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজাদপুরে পূজামণ্ডপের পেছনে জুয়ার আসরে অভিযান, আটক ২

শাহজাদপুরে পূজামণ্ডপের পেছনে জুয়ার আসরে অভিযান, আটক ২