নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দেশের বাজারে মূল্যবান ধাতু সোনা ও রুপার নতুন দর ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ভ্যাটসহ নির্ধারিত হয়েছে ১৮ হাজার ১৮৫ টাকা।
এই হিসাব অনুযায়ী ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি সোনার সর্বমোট দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার প্রেক্ষাপটে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর