ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

মোজাহারুল ইসলাম (আকাশ) বিশেষ প্রতিনিধিঃ-।

অদ্য ইং ১৯/১০/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ১৭.০০ ঘটিকার সময় পোরশা থানাধীন ঘাটনগর ইউপিস্থ নোচনাহার বাজার হইতে বানমোহন বাজার গামী জনৈক শ্রী দীলিপ মালি (৪৫) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

জনাব মোঃ জিয়াউর রহহমান, অফিসার ইনচার্জ পোরশা থানা, নওগাঁর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৯/১০/২০২৬ তারিখ ১৭.২৫ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে মাদক বহনকালে পেশাদার মাদক ব্যবসায়ী ১।

মোঃ মোস্তাক আহম্মেদ (৪৫), পিতা-মোঃ ইসমাইল, মাতা-মৃত আয়েশা বিবি, সাং-পোরশা হাটখোলা, থানা-পোরশা, জেলা-নওগাঁ কে ধৃত করে।

ধৃত আসামীর দেহ তল্লাশিকালে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে পরিহিত সাদা চেক রং এর পাঞ্জাবীর ডান পকেটে একটি কমলা রংয়ের রাবার দ্বারা বাঁধানো আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০৩ পাতায় ১০ পিস করিয়া মোট ৩০ (ত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৯,০০০/ -(নয় হাজার) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, থানায় অভিযোগ

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, থানায় অভিযোগ