নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সাতপুকুরিয়া এলাকায় সরেজমিনে গেলে ছেলের নিখোঁজ হওয়ায় বিষয়টি জানান আনছার আলী।
আনছার আলী অভিযোগ করে বলেন, প্রায় ১৬ দিন আগে সাতপুকুরিয়া মোড় থেকে স্থানীয় কাঠ ব্যবসায়ী লিটনের সহযোগিতায় সুমির মিস্ত্রি নামের এক ব্যক্তি আলতাব আলীকে সঙ্গে নিয়ে ভ্যানযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার আড়কান্দি এলাকায় ফার্নিচারের মালামাল পৌঁছে দিতে যান।
সেখানে মালামাল পৌঁছে দেওয়ার পর সুমির মিস্ত্রি নিজ এলাকায় ফিরে এলেও আলতাব আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, আলতাব বাড়ি ফিরে না আসায় সুমির মিস্ত্রি ও কাঠ ব্যবসায়ী লিটনের কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারা আলতাবের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এদিকে নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আলতাবের কোনো সন্ধান পাননি। পরে গত ৪ অক্টোবর লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা আনছার আলী।
নিখোঁজ আলতাবের মামা মন্টু মালিথা জানান থানায় জিডি করার পর থেকেই সুমির মিস্ত্রি তার ফার্নিচারের দোকান বন্ধ রেখে এলাকা ছেড়ে চলে গেছেন। অন্যদিকে কাঠ ব্যবসায়ী লিটনের বক্তব্য ও আচরণেও অসংগতি রয়েছে। এসব কারণে আলতাফের নিখোঁজ হওয়ার ঘটনায় ওই দুই ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় নিখোঁজ আলতাফের বাবা আনছার আলী বাদী হয়ে গত ১৪ অক্টোবর লালপুর থানায় সুমির মিস্ত্রি ও কাঠ ব্যবসায়ী লিটনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, যাদের সঙ্গে আলতাফ গিয়েছিলেন তাদের কাছ থেকে নিখোঁজ হওয়ার বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। নিখোঁজ আলতাফ আলীকে দ্রুত উদ্ধার ও সর্বশেষ তার সঙ্গে থাকা ব্যক্তিদের ভূমিকা তদন্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে অভিযোগের বিষয়ে সুমির মিস্ত্রি জানান, আলতাব তার সঙ্গে ঈশ্বরদী এলাকায় কাজে যায়। কাজ শেষে সন্ধ্যার দিকে তিনি আলতাবকে সাতপুকুরিয়া সেন্টার মোড়ে ভ্যান থেকে নামিয়ে দিয়ে বাজার শেষে দোকান বন্ধ করে বাড়ি আসেন। পরে রাত ৯টার দিকে জানতে পারেন আলতাবকে পাওয়া যাচ্ছে না।
আলতাবের নিখোঁজের পর থেকে দোকান বন্ধ রেখে আত্মগোপন রয়েছেন বলে অভিযোগ উঠেছে জানতে চাইলে সুমির জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার দোকান বন্ধ রয়েছে। এছাড়া আমাকে বিভিন্ন মানুষ আলতাবের নিখোঁজের বিষয়ে হুমকি দেওয়ায় নিজের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমি দোকানে যায় নাই।
কাঠ ব্যবসায়ী লিটন আলী জানান, মিস্ত্রি সুমিরের সাথে ঈশ্বরদীর আড়কান্দি এলাকায় আলতাব কাজে যায় এবং সন্ধ্যার দিকে সাতপুকুরিয়া সেন্টার মোড়ে একটি ভ্যানে করে ফিরে আসে তারা। সুমির তাকে জানিয়েছেন সাতপুকুরিয়া মোড়ে আলতাবকে নামিয়ে দিয়ে সে বাজার শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। তারপর থেকে আলতাব নিখোঁজ রয়েছেন।
তিনি জানান, আলতাব নিজের নাম, বাবার নাম ও গ্রামের নাম ছাড়াতে মন কিছু বলতে পারে না। তাকে উদ্ধারে আমিও তার পরিবারের সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। নিখোঁজ আলতাব আলীকে উদ্ধার এবং ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর