ঢাকা, ২৪ ফেব্রুয়ারি — জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শাজাহালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ আটক হওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন স্পষ্টভাবে জানান, তাকে বিমানবন্দরে থামানো বা জিজ্ঞাসাবাদের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও উল্লেখ করেন, তার লাগেজ বা হ্যান্ডব্যাগে কোনো অবৈধ জিনিস পাওয়া যায়নি এবং বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেননি।
মেহজাবীন জানান, ছড়ানো খবরগুলো “ক্লিকবেইট” এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, এই অভিযোগের কোনো প্রমাণ আছে কি না এবং জানিয়েছেন যে ইতিমধ্যেই এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ২১ ফেব্রুয়ারি একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ফেরার পথে মেহজাবীন, তার স্বামী আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্তের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করা হয়েছিল, তবে মুচলেকা ছাড়া তারা মুক্তি পেয়েছিলেন। এরপর সংবাদ রটেছিল যে প্রভাবশালী কোনো ব্যক্তির ফোন কলের মাধ্যমে তারা মুক্তি পেয়েছেন।
গত ২২ ফেব্রুয়ারি মেহজাবীন একটি পোস্টে জানিয়েছেন যে, তাকে টার্গেট করা হচ্ছে, তবে সরাসরি মদ বিষয়টি অস্বীকার করেননি। আজকের পোস্টে তিনি সরাসরি ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর