ঢাকা | বঙ্গাব্দ

অনশন ভাঙতে সোনম ওয়াংচুকের ৩ শর্ত মানতে হবে একটি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
অনশন ভাঙতে সোনম ওয়াংচুকের ৩ শর্ত মানতে হবে একটি ছবির ক্যাপশন: অনশন ভাঙতে সোনম ওয়াংচুকের ৩ শর্ত মানতে হবে একটি
ad728
দুই শর্তে অনশন ভাঙ্গতে রাজি হয়েছেন সোনম ওয়াংচুক। সোনমের স্ত্রী গীতাঞ্জলি রবিবার (১৯ জুলাই) জানিয়েছেন, যদি রাজনৈতিক নেতারা হাসপাতালে তার সাথে দেখা করেন এবং সোমবার (২০ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে শিক্ষার জবাবদিহিতার বিষয়টি উত্থাপন করা হবে, এমন আশ্বাস দেন; তাহলে আজ সোমবার অনশন ভাঙবেন সোনম।ভারতে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেন লাদাখের বিখ্যাত প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষা সংস্কারক ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক। শনিবার (১৮ জুলাই) সকালে পুলিশ তাকে যন্তর মন্তর থেকে তুলে এনে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিল্লি হাইকোর্ট সোনম ওয়াংচুকের জীবন রক্ষায় সম্ভাব্য সবকিছু করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশনার আলোকেই পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।সোনমের স্ত্রী গীতাঞ্জলি সফদরজং হাসপাতালের ওপর আস্থা নেই জানিয়ে তাকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তর করতে রবিবার সকালে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। তবে রবিবার বিকেলে আদালত তার আবেদন ফিরিয়ে দিয়েছেন। বিচারপতি মিনি পুশকরণার নেতৃত্বাধীন একটি বেঞ্চ রায় দিয়েছেন যে, স্বাস্থ্যের অবনতি হওয়া সত্ত্বেও তিনি নিজে হাসপাতালে ভর্তি না হওয়ায় তাকে স্থানান্তরের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ তার অধিকারের মধ্যেই কাজ করেছে। তাকে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে প্রাথমিকভাবে খামখেয়ালি বলা যায় না এবং এটি তার ব্যক্তিগত স্বাধীনতাকে লঙ্ঘন করেনি।গীতাঞ্জলি আংমোর দাবি ছিল, ওয়াংচুক বা তার পরিবারের সম্মতি ছাড়াই তাকে সফদারজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আবেদনে আরো যুক্তি দেওয়া হয় যে, ওয়াংচুককে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে। শুনানির সময় একজন চিকিৎসক আদালতকে জানান যে, ওয়াংচুককে তার নিজের সম্মতিতেই মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয়েছে। বিচারপতি পুশকরণা বলেন, ‘যেহেতু হাসপাতালের চিকিৎসকেরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার সম্মতিতেই মুখে খাওয়ার ওষুধ দিয়েছেন, তাই এটি বলা যায় না যে তার ওপর বলপ্রয়োগ করা হচ্ছে কিংবা তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করা হচ্ছে।’ আদালত আরো উল্লেখ করেছেন যে, আংমো ও ওয়াংচুকের পরিবারের অন্য সদস্যদের জন্য হাসপাতালে অবাধ যাতায়াতের সুবিধা দেওয়া হয়েছে।এদিকে গীতাঞ্জলি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। ওয়াংচুক হাসপাতাল থেকে স্ত্রীর মাধ্যমে পাঠানো এক বার্তায় আজ ‘সংসদে চলো’ কমসূচি সফল করার আহ্বান  জানিয়েছেন। সোনমের স্ত্রী গীতাঞ্জলিও ককরোচ জনতা পার্টি আয়োজিত আজকের কর্মসূচিতে অংশ নেবেন।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন