ঢাকা | বঙ্গাব্দ

দুদক কমিশন কি বিদায় নিচ্ছে?

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? ছবির ক্যাপশন: দুদক কমিশন কি বিদায় নিচ্ছে?
ad728

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. এম এ মোমেন ও অপর দুই কমিশনারের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেয়ারম্যানসহ তিন সদস্যের কমিশন পদত্যাগ করতে যাচ্ছে।

সূত্র জানায়, গত রোববার ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনকে সরকারের পক্ষ থেকে ‘না’ করে দেওয়া হয়েছে এবং দু-এক দিনের মধ্যে বঙ্গভবনে স্বেচ্ছায় পদত্যাগপত্র পৌঁছে দিতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ মার্চ) তারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।

এদিন বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঙ্গে মোমেন কমিশনের সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। ওই বৈঠকের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হতে পারে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ড. এম এ মোমেন গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি। তবে তা আমরা ক্যাবিনেট সেক্রেটারির মুখ থেকে শুনতে চাই। এ জন্য বিকাল ৩টায় তার সঙ্গে সাক্ষাৎ আছে। তখন সরকারের সিদ্ধান্ত স্পষ্ট হতে পারব।’

দুদক আইন অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে বা যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। এ ক্ষেত্রে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির উদ্দেশ্যে (মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে) স্বাক্ষরযুক্ত লিখিত পদত্যাগপত্র জমা দিতে হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর তা কার্যকর হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন