নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
খেলার দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আনতে পারেনি কোনো দলই। প্রতিপক্ষ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রক্ষণভাগ ভেদ করার একাধিক প্রচেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচ শেষে বড় ব্যবধানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। আর এর মধ্য দিয়েই টায়ার ‘ই’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।
ফাইনাল ম্যাচে পরাজয়ের স্বাদ নিতে হলেও পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ প্রশংসনীয়। ৩২ দলের নকআউট পর্বের লড়াইয়ে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে নিজেদের মিশন শুরু করেছিল দল।
পরবর্তী সময়ে শেষ ষোলোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলার নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
কোয়ার্টার ফাইনাল পর্বে মন্টেনিগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে বাংলাদেশ দল। এরপর সেমিফাইনালে শক্তিশালী গ্যাবনের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে পা রাখে।
তবে এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর যাত্রাপথ মোটেও সহজ ছিল না বাংলাদেশের জন্য। ছয় দলের কোয়ালিফিকেশন রাউন্ডে পঞ্চম স্থান অর্জন করতে পেরেছিল দল।
সব বাধা পেরিয়ে নকআউট পর্বে টানা চার ম্যাচ জয়ের দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে নিজেদের অবস্থান পাকা করেছিল বাংলাদেশ দল।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর