ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পুনরায় বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১০ ডলারে পৌঁছেছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম এই পরিমাণে ওঠে। গত তিন-চার দিন যাবত এই অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে।

এর আগের সপ্তাহেও ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার অতিক্রম করেছিল, যদিও পরবর্তীতে তা কিছুটা কমে ১০৬ থেকে ১০৭ ডলারে নেমে আসে। এর আগে গত মে মাসের পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম এই উচ্চপর্যায়ে পৌঁছায়নি। সবশেষ গত ১৯ মে ব্রেন্টের দাম রেকর্ড করা হয়েছিল ১১১ দশমিক ২৮ ডলার।

অন্যদিকে, অয়েলপ্রাইসডটকম সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আজকের বাজারে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে এবং বাজারের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষভাগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা বজায় রয়েছে। সংঘাতের প্রাথমিক পর্যায়ে জ্বালানির মূল্য দ্রুত বৃদ্ধি পায় এবং পরবর্তীতে যুদ্ধবিরতির ঘোষণা আসলে দাম কিছুটা হ্রাস পায়, তবে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ব্রেন্ট ক্রুড ফিউচারসের মূল্য প্রতি ব্যারেল ১১১ ডলারের ওপরে অবস্থান করলেও জুনের সমাপনীতে তা হ্রাস পেয়ে ৭৩ ডলারে নেমে আসে। গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সম্পাদিত হলে বাজারে স্বাভাবিক সরবরাহ ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়েছিল।

কিন্তু জুলাই মাস থেকেই মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা দানা বাঁধতে শুরু করে এবং জ্বালানি সরবরাহ নিয়ে সংশয় দেখা দেয়, যার ফলে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হয়। জ্বালানি পণ্যের প্রকৃত সরবরাহের পাশাপাশি ভূরাজনৈতিক উত্তেজনার ঝুঁকি তেলের বাজারকে গভীরভাবে প্রভাবিত করছে। হরমুজ প্রণালি এবং সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার আশঙ্কা থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্র

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্র