নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আধুনিক প্রযুক্তি দুনিয়ায় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের চেতনা অর্জন এবং এর সম্ভাব্য অধিকার নিয়ে বিশ্বজুড়ে তীব্র বির্তক ও আলোচনার সূত্রপাত হয়েছে। মানুষের মতো যন্ত্রের সঙ্গেও সদাচরণ ও ভালো ব্যবহার করা উচিত কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
প্রযুক্তির এই যুগে গবেষকদের একটি বিশেষ অংশ জোরালোভাবে মনে করেন যে, এআইয়ের ভেতর ভবিষ্যৎ চেতনাবোধ বা কোনো ধরনের অনুভূতির সৃষ্টি হতে পারে এবং এই সম্ভাবনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। তাদের মতে, সার্বিক নৈতিকতার খাতিরেই কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তবে এই ধারণার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। মাইক্রোসফটের এআই প্রধান মুস্তফা সুলেমানসহ অনেকেই এই তত্ত্বের তীব্র বিরোধিতা করেছেন এবং এ বিষয়ে সবাইকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন।
তাদের দ্ব্যর্থহীন ঘোষণা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি সচেতন সত্তা কিংবা অনুভূতিসম্পন্ন প্রাণী হিসেবে গণ্য করা শুরু হয়, তবে তা সমগ্র মানবসভ্যতার জন্য এক ভয়াবহ ও মারাত্মক হুমকি ডেকে আনতে পারে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর