নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
খুলনার একটি চায়নিজ রেস্তোরাঁয় ম্যানেজার ফোন রিসিভ করতে না পারার জেরে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কারাগার থেকে ছাড়া পাওয়া কুখ্যাত সন্ত্রাসী নুর আজিমের ঘনিষ্ঠ সহযোগী ফাকাব্বির চাইনিজ প্যালেসের ম্যানেজারের নম্বরে কল করেছিলেন।
কিন্তু ওই মুহূর্তে ম্যানেজার সেই ফোন কলটি ধরতে পারেননি। এর জের ধরে গত বুধবার বিকেলে ফাকাব্বিরের অনুসারী ও সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওই রেস্তোরাঁর ভেতরে অতর্কিত চড়াও হয় এবং ভাঙচুর চালায়।
হামলাকারীরা রেস্তোরাঁর ভেতরের তিনটি চেয়ার এবং খাওয়ার পানির একটি গ্লাস ভাঙচুর করে ক্ষতিসাধন করে। পরে ঘটনার খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন গণমাধ্যমকে জানান, রেস্তোরাঁয় বড় ধরনের কোনো বড় ক্ষয়ষাতি বা বিপর্যয় ঘটেনি।
তিনি আরও উল্লেখ করেন যে, ঘটনার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ওই সিসিটিভি ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
ওসি মো. লোকমান হোসেন রিপন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, এই ন্যক্কারজনক হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অপরাধীদের খুব দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর