নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উদযাপনের প্রেক্ষাপটে আগামী রোববার সরকারি ও বেসরকারি পর্যায়ে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর বিশেষ আরাধনার মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে।
পঞ্জিকা অনুযায়ী আগামী ৮ নভেম্বর রোববার এই পূজা অনুষ্ঠিত হবে। এই ছুটির সুবিধাটি কেবল নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এর ফলে সাধারণ সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে রোববারের পূজার ছুটি যুক্ত হয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা টানা তিন দিনের অবকাশ বা ছুির ভোগ করার সুযোগ পাবে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর