নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আগ্রহীদের নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে অনলাইনে আবেদন করতে হবে।
এই পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা কঠোরভাবে নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না।
ইলেকট্রিক্যাল বিষয়ে ব্যাকগ্রাউন্ডসহ ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।
প্রার্থীদের ওয়্যারহাউজার নেটওয়ার্ক ক্যাবলিং ও আইটি ইকুইপমেন্ট চালনায় পারদর্শী হতে হবে। পাশাপাশি মাইক্রোসফ্ট এক্সেল ব্যবহারে দক্ষতা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি পড়ার সামর্থ্য থাকতে হবে।
নিযুক্ত কর্মীকে প্রতিদিন ৮ ঘণ্টা করে সপ্তাহে মোট ৬ দিন নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।
চাকরির প্রাথমিক মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ৩ বছর, যা পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে নবায়ন করা সম্ভব।
মালয়েশিয়ার শ্রম আইন ও সংশ্লিষ্ট কোম্পানির নিয়ম অনুযায়ী অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের আর্থিক সুবিধা পাওয়া যাবে।
এছাড়া নির্বাচিত কর্মীদের থাকা, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত বাবদ কোনো খরচ বহন করতে হবে না; সম্পূর্ণ বিনামূল্যে এসব সুবিধা প্রদান করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর