ঢাকা | বঙ্গাব্দ

হৃদয়ের রেকর্ড গড়া ২৪২ রানে লিড পেল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
হৃদয়ের রেকর্ড গড়া ২৪২ রানে লিড পেল বাংলাদেশ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া পাহাড়সমান ৩৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে এক নাটকীয় ও দুর্দান্ত কামব্যাক করে স্বাগতিক দল।

শুরুতে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে পরাজয়ের শঙ্কা জাগলেও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে শেষ পর্যন্ত লিড আদায় করে নেয় বাংলাদেশ। দলটির ইনিংস থামে ৩৮৬ রানে এবং তারা সংগ্রহ করে গুরুত্বপূর্ণ ৩০ রানের লিড।

বাংলাদেশের এই ইনিংসে অর্জিত রানের সিংহভাগ অবদান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তিনি একাই অবিশ্বাস্যভাবে ২৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

অন্যদিকে, দলের বাকি সব ব্যাটার মিলে সব মিলিয়ে সংগ্রহ করতে পেরেছেন মোটে ১৪৪ রান।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
মাতারবাড়ী বন্দরকে কেন্দ্র করে শিল্পমূল্য শৃঙ্খল গড়তে চায় জাপ

মাতারবাড়ী বন্দরকে কেন্দ্র করে শিল্পমূল্য শৃঙ্খল গড়তে চায় জাপ