ঢাকা | বঙ্গাব্দ

ইরাকের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
ইরাকের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

মিশরের জাতীয় দলের ডাগআউট ছাড়ার পর হোসাম হাসানের বিদেশি কোনো দেশের কোচ হিসেবে যোগ দেওয়া নিয়ে চলা নানা গুঞ্জন অবশেষে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, হোসাম হাসানকে তাদের দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে কোনো ধরনের আলোচনা হয়নি এবং এ সংক্রান্ত সব তথ্যই সম্পূর্ণ কাল্পনিক।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মিশরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হোসাম হাসান। তাঁর কোচিংয়ের সুবাদেই ২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল মিশরীয়রা। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে দলটির ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্ব তথা শেষ ষোলোতে খেলার অভাবনীয় গৌরবও অর্জিত হয়েছিল তাঁর হাত ধরে।

গত সেপ্টেম্বর মাসে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন তাঁর ওপর আস্থা রেখে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছিল। কিন্তু এই চুক্তির স্থায়িত্ব দীর্ঘ হয়নি এবং মাত্র কয়েক সপ্তাহর ব্যবধানেই মিসরীয় দলের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটে। হোসাম হাসানের বিদায়ের পর মিশর জাতীয় দলের প্রধান কোচের শূন্য আসনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আলি মাহেরকে।

ফুটবল বিশ্বে হোসাম হাসানের পরবর্তী গন্তব্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী আলোচনা ও গুঞ্জনের জন্ম হয়েছিল। তবে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের এই আনুষ্ঠানিক বিবৃতির ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে চলমান সমস্ত জল্পনা-কল্পনার আপাত অবসান ঘটেছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম খাদ্যগুদামে ২ কোটির অনিয়ম, দুদকের মামলা

কুড়িগ্রাম খাদ্যগুদামে ২ কোটির অনিয়ম, দুদকের মামলা