ঢাকা | বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ ও কর্মঘণ্টার সুপারিশ আরএসএফের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ ও কর্মঘণ্টার সুপারিশ আরএসএফের ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সুপারিশ পেশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)। সংস্থাটির পক্ষ থেকে চালকবৃন্দের পেশাগত প্রশিক্ষণ উন্নত করার পাশাপাশি তাদের নির্দিষ্ট কর্মঘণ্টা বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রশাসনিক ও দাপ্তরিক সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

পরিবহন খাতের অনিয়ম দূর করতে মালিক, শ্রমিক, সাধারণ যাত্রী এবং পথচারীদের ক্ষেত্রে ট্রাফিক আইন কঠোরভাবে বলবৎ করার আহ্বান জানানো হয়েছে। ধীরগতির গাড়ি চলাচলের সুবিধার্থে মূল সড়কের পাশে পৃথক সার্ভিস রোড নির্মাণের পাশাপাশি মহাসড়কগুলোতে পর্যায়ক্রমে রোড ডিভাইডার স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

গণপরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি কঠোর হাতে দমন করার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া প্রধান সড়কগুলোর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে রেলওয়ে ও নৌপরিবহনের সেবার মানোন্নয়ন ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে আরএসএফের পক্ষ থেকে। যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে রাখা এবং পথচারীদের মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মনিটরিং ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।

জনসাধারণকে সচেতন করতে ব্যাপকভিত্তিক প্রচারণার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার মান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়ে চালকদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাকে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট সংস্থাটি।

নিরাপদ সড়ক চলাচল সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করে তুলতে সরকারি উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ সচেতনতামূলক প্রচার চালাতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
গাবতলীতে ফুফুর বাড়ি বেড়াতে এসে খালে গোসলে নেমে নিখোঁজ স্কুলছ

গাবতলীতে ফুফুর বাড়ি বেড়াতে এসে খালে গোসলে নেমে নিখোঁজ স্কুলছ