ঢাকা | বঙ্গাব্দ

নভেম্বরে সুস্থ থাকতে পাতে রাখুন যেসব খাবার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
নভেম্বরে সুস্থ থাকতে পাতে রাখুন যেসব খাবার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বাংলা পঞ্জিকার হিসাব অনুযায়ী কার্তিক মাস শেষের পথে এবং আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে অগ্রহায়ণ। প্রকৃতিতে এখন বিরাজ করছে হেমন্তকাল। শেষ রাতের মৃদু কুয়াশা আর ভোরের বাতাসে শীতের আমেজ স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে শীত আসন্ন।

ঋতু পরিবর্তনের এই সময়ে প্রকৃতির পাশাপাশি মানবদেহেও নানা পরিবর্তন আসে। বাতাসে আর্দ্রতা হ্রাসের ফলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং তাপমাত্রার তারতম্যের কারণে প্রতিটি ঘরে সর্দি-কাশি, জ্বর ও অ্যালার্জির মতো নানা মৌসুমি রোগ দেখা দেয়।

এই পরিস্থিতিতে শরীরকে ভেতর থেকে উষ্ণ, রোগমুক্ত ও প্রাণবন্ত রাখতে আমাদের দৈনন্দিন খাবার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টিবিশেষজ্ঞদের মতে, প্রকৃতি যখন যে ঋতুকে স্বাগত জানায়, সে সময়ের উৎপাদিত সতেজ খাবার গ্রহণ করলে শরীর সর্বাধিক পুষ্টি লাভ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

তাই নভেম্বর মাসের এই সময়ে খাদ্যতালিকায় কোন ধরনের খাবারগুলো রাখা প্রয়োজন, তা জেনে নেওয়া জরুরি, যা এই মৌসুমে শরীরকে সুস্থ ও চনমনে রাখতে সাহায্য করবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
জিয়াউল আহসানকে আলাদা আনা নিয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতে ট্রাইব্

জিয়াউল আহসানকে আলাদা আনা নিয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতে ট্রাইব্