ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় বন কর্মকর্তার ঘুষ বাণিজ্যে কাঠের বাজার অস্থিতিশীল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
কুমিল্লায় বন কর্মকর্তার ঘুষ বাণিজ্যে কাঠের বাজার অস্থিতিশীল ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাঠবোঝাই বিভিন্ন ট্রাক থামিয়ে এবং চেকিংয়ের প্রক্রিয়াকে পুঁজি করে তিনি বড় অঙ্কের অর্থ ঘুষ হিসেবে আদায় করছেন বলে জানা গেছে।

দেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক বন বিভাগের আওতাধীন বিভিন্ন গাছের কাঠ অবৈধ পাচার রোধের মহৎ উদ্দেশ্যে এই মহাসড়কের বেশ কিছু কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে চেক স্টেশন নির্মাণ করা হয়েছিল। তবে নিয়োজিত জনবলই যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তবে রাষ্ট্রের এই অমূল্য সম্পদ কীভাবে সুরক্ষিত থাকবে, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মো. নাজমুল হাসানের এই অপতৎপরতায় তাকে সহযোগিতা করে চলেছেন বন বিভাগের অপর কর্মী বাবুল মিয়া, দুজন গার্ড এবং স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। তাদের সম্মিলিত সিন্ডিকেটের মাধ্যমে এই ঘুষ আদায়ের কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।

পরিবহনকৃত কাঠের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা যদি নির্ধারিত অঙ্কের ঘুষ প্রদানে অপরাগতা জানান, তবে নানা ধরনের মিথ্যা মামলা দেওয়া এবং মালামাল বাজোপ্ত করার ভয় দেখানো হয়। এই কৌশল অবলম্বন করে চেকপোস্টের কর্মকর্তা তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকেন।

কর্মকর্তার এমন স্বেচ্ছাচারী আচরণের ফলে বৈধভাবে ব্যবসা পরিচালনা করা কাঠ ব্যবসায়ীরাও চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এর ফলে স্থানীয় বাজারে কাঠের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি এর দামেও নেতিবাচক প্রভাব পড়ার জোরালো আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে দুর্নীতির মাধ্যমে অর্জিত এই বিপুল পরিমাণ অবৈধ ঘুষের অর্থ অত্যন্ত চতুরতার সঙ্গে লেনদেন করা হয়। অভিযুক্ত কর্মকর্তা নাজমুল হাসান সরাসরি নিজের হিসাবে টাকা না রেখে, তার একজন নিকটাত্মীয়ের ব্যাংক হিসাবের মাধ্যমে এই পুরো অর্থ সংগ্রহ করে থাকেন বলে তথ্য মিলেছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
জগন্নাথপুরে সরকারি জায়গায় বাঁশ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

জগন্নাথপুরে সরকারি জায়গায় বাঁশ রাখায় ব্যবসায়ীকে জরিমানা