ঢাকা | বঙ্গাব্দ

স্ট্যান্ড রোডের আনু মাঝির ঘাটে তীব্র ধুলুদূষণে চরম দুর্ভোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
স্ট্যান্ড রোডের আনু মাঝির ঘাটে তীব্র ধুলুদূষণে চরম দুর্ভোগ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

চট্টগ্রাম নগরের স্ট্যান্ড রোডের আনু মাঝির ঘাট এলাকার পুরো সড়কজুড়ে এখন পুরু ধুলার আস্তরণ জমে আছে। চলাচলকারী বিভিন্ন যানবাহনের চাকার ঘূর্ণনের ফলে প্রতিনিয়ত তীব্রভাবে ধুলা উড়ছে এবং চারপাশের পরিবেশ ঢেকে ফেলছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দূর থেকে তাকালে কুয়াশার চাদরে ঢাকা কোনো পথ বলে মনে হয়। এই চরম ধুলুদূষণের কারণে পথচারী ও যাত্রীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুধু যাতায়াতে সমস্যাই নয়, বরং এই পরিস্থিতির কারণে জনস্বাস্থ্যও গুরুতর ঝুঁকির মুখে পড়ছে। ধুলোবালির হাত থেকে রক্ষা পেতে এলাকার মানুষ নানা উপায় অবলম্বন করছেন।

এই ধুলায় ধূষর পথ দিয়ে যাতায়াতের সময় অনেককে মাস্ক পরে থাকতে দেখা যায়। আবার অনেকে কোনো সুরক্ষা সরঞ্জাম না পেয়ে কেবল হাত দিয়েই নিজেদের নাক ও মুখ ঢেকে পথ অতিক্রম করছেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে মোটরসাইকেল বিরোধের জেরে পিটিয়ে হত্যা পিতাকে

লক্ষ্মীপুরে মোটরসাইকেল বিরোধের জেরে পিটিয়ে হত্যা পিতাকে