ঢাকা | বঙ্গাব্দ

আইফোনের এয়ারড্রপের আদলে অ্যান্ড্রয়েডে আসছে ট্যাপ টু শেয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
আইফোনের এয়ারড্রপের আদলে অ্যান্ড্রয়েডে আসছে ট্যাপ টু শেয়ার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

আইফোনের এয়ারড্রপের মতো এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও দুটি ডিভাইস কাছাকাছি এনে স্পর্শ করিয়ে ছবি, যোগাযোগের তথ্য এবং নানা ধরনের ফাইল একে অপরকে পাঠাতে পারবেন। ইন্টারনেট জায়ান্ট গুগল এই অভিনব সুবিধাটি চালু করতে যাচ্ছে।

নতুন এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ট্যাপ টু শেয়ার। এর ফলে দুটি মোবাইল ফোনের মধ্যে যেকোনো তথ্য আদান–প্রদানের ক্ষেত্রে আলাদাভাবে ফাইল খুঁজে পাঠানোর কোনো ঝামেলা পোহাতে হবে না। কেবল যন্ত্র দুটি পাশাপাশি আনলেই খুব সহজে ডেটা বিনিময় করা সম্ভব হবে।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ফাইল স্থানান্তরের কাজে এতদিন গুগলের কুইক শেয়ার সুবিধাটি ব্যবহৃত হয়ে আসছে। অ্যাপলের জনপ্রিয় এয়ারড্রপের আদলে কাজ করা এই সেবার সাথেই এবার যুক্ত হতে যাচ্ছে উদ্ভাবনী ট্যাপ টু শেয়ার ব্যবস্থা।

এর মাধ্যমে কম্পানির নিয়ম অনুযায়ী সমর্থিত দুটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট একে অপরের অত্যন্ত কাছে এনে স্পর্শ করা মাত্রই ফাইল আদান–প্রদানের মূল প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যাবে।

প্রাথমিক পর্যায়ে গুগলের নিজস্ব পিক্সেল ৬ এবং এর পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলোতে এই সেবাটি চালু করা হচ্ছে। এর পাশাপাশি স্যামসাং ব্র্যান্ডের একদম লেটেস্ট গ্যালাক্সি জেড ফোল্ড ৮ মডেলেও এই ফিচারটি ব্যবহার করা যাবে।

তবে পিক্সেল ডিভাইসে ট্যাপ টু শেয়ার ফিচারটি উপভোগ করতে হলে মোবাইলটিতে অবশ্যই অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম সংস্করণ থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সেবাটি সফলভাবে ব্যবহার করতে হলে ডিভাইসের নির্দিষ্ট শেয়ার কার্ডে প্রবেশ করতে হবে। সেখান থেকে খুব সহজেই কন্টাক্ট ইনফরমেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন, ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় ফাইল শেয়ার করা যাবে।

এই কাজটি সম্পন্ন করার জন্য দুটি হ্যান্ডসেটই স্ক্রিন আনলক করা অবস্থায় পাশাপাশি রেখে একে অপরের সাথে ঠেকিয়ে রাখতে হবে। দুটি যন্ত্রের মধ্যকার এই সংযোগ স্থাপনের মূল কাজটি করবে বিশেষ এনএফসি প্রযুক্তি।

ফোন দুটি পরস্পর স্পর্শ করানোর পর স্ক্রিনের আলোয় দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই পরিবর্তনের অর্থ হলো ট্যাপ টু শেয়ার ফিচারটি সফলভাবে সচল হয়েছে।

এরপর ব্যবহারকারীরা অতি সহজে নিজেদের যোগাযোগের তথ্য, ছবি, কোনো জায়গার অবস্থানের লিংক এবং বিভিন্ন মিডিয়া ফাইল একে অপরকে দিতে পারবেন।

ডেটা আদান–প্রদান সম্পূর্ণ বন্ধ করার জন্য কেবল ফোন দুটি একে অপর থেকে একটু দূরে সরিয়ে নিলেই যথেষ্ট। এতে করে যন্ত্র দুটির ভেতরের এনএফসি সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে।

ট্যাপ টু শেয়ার সুবিধাটি মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় অবস্থায় থাকবে। তবে কোনো গ্রাহক যদি এটি ব্যবহার করতে না চান, তবে তারা চাইলে নিজের ইচ্ছেমতো তা বন্ধও রাখতে পারবেন।

এই ফিচারটি বন্ধ করার জন্য প্রথমে ফোনের মূল সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। সেখান থেকে গুগল মেনুতে গিয়ে কুইক শেয়ার নির্বাচন করতে হবে।

পরবর্তীতে নির্দিষ্ট কুইক শেয়ার মেনু থেকে ট্যাপ টু শেয়ার অপশনটি নিষ্ক্রিয় করে দিলেই কাজটি সম্পন্ন হয়ে যাবে।

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল স্পষ্ট করে জানিয়েছে যে, পিক্সেল ফোনের অফিশিয়াল ওয়ার্ক প্রোফাইলের আওতায় থাকা কোনো অ্যাপ্লিকেশনের সাথে এই সুবিধাটি ব্যবহার করা যাবে না।

প্রাথমিক অবস্থায় শুধু পিক্সেল ও স্যামসাংয়ের বাছাই করা কিছু মডেলে এই ফিচার আসলেও, ভবিষ্যতে অন্যান্য অ্যান্ড্রয়েড ব্র্যাণ্ডের হাসেটেও এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে গুগলের।

প্রযুক্তি প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, চলতি বছর শেষ হওয়ার আগেই আরও বেশি সংখ্যক অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে এই নতুন সুবিধাটি চালু করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাকৃতিক উপায়ে ওজন কমিয়ে চমকে দিলেন আলিয়া ভাট

প্রাকৃতিক উপায়ে ওজন কমিয়ে চমকে দিলেন আলিয়া ভাট