ঢাকা | বঙ্গাব্দ

দুই দিন লোডশেডিংমুক্ত ছিল দেশ : বিদ্যুৎ বিভাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
দুই দিন লোডশেডিংমুক্ত ছিল দেশ : বিদ্যুৎ বিভাগ ছবির ক্যাপশন: দুই দিন লোডশেডিংমুক্ত ছিল দেশ : বিদ্যুৎ বিভাগ
ad728

দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন—গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল)—কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতি আরও উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে।

অন্যদিকে, গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে। এতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না এবং গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে জানান, শহর ও গ্রামে সমতা বজায় রাখতে পরীক্ষামূলকভাবে ঢাকায়ও লোডশেডিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সংসদ অধিবেশন: প্রথম দিনে রয়েছে যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি

সংসদ অধিবেশন: প্রথম দিনে রয়েছে যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি