ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎবার্ষিকী আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎবার্ষিকী আজ ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎবার্ষিকী আজ
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর, বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের পিতা এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হবে।

দিবসের শুরুতে ঢাকায় নৌ-সদর দপ্তর সংলগ্ন তার সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অসচ্ছল মানুষের মধ্যে খাবার বিতরণের কর্মসূচিও রয়েছে। নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও মসজিদে বাদ জোহর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পারিবারিকভাবেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তার বাসভবনে কুরআন তেলাওয়াত, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের এসব আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।এদিকে ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠিত ‘সুরভি’ প্রতিষ্ঠানেও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠা করেন।

শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায়ও খতমে কোরআন, দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাউনিয়াবাদের জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ভাষানটেক ক্যান্টনমেন্টের জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা এবং সনমানদি খানবাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।

এছাড়া ঢাকার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন থাকবে। সিলেটের ইবরাহিমপুরে পারিবারিক উদ্যোগে বাদ জোহর আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ করা হবে। একইসঙ্গে পারিবারিক জামে মসজিদ, লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া এবং মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায়ও মরহুম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দিনের শেষভাগে আসরের নামাজের পর হজরত শাহজালাল (রা.) ও হজরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কোরআন, বিশেষ মোনাজাত এবং দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণের মাধ্যমে শাহাদাৎবার্ষিকীর কর্মসূচি শেষ হবে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের