রাজধানীর জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা আমাদের ঈমানের মূল ভিত্তি। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। কাদিয়ানিরা শেষ নবীর স্বীকৃতি না দিয়ে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাই আকিদায়ে খতমে নবুওয়ত রক্ষায় এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে দেশব্যাপী আলেম-ওলামা ও সাধারণ তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় খতমে নবুওয়তের দাওয়াত ও বার্তা পৌঁছাতে কাজ চলছে।
ঈমান ও আকিদা সুরক্ষার এই আন্দোলনকে রাজপথে জোরালো করতে ঢাকা মহানগরীর সব স্তরের নেতাকর্মীদের সজাগ ও সক্রিয় থাকতে হবে।
ঢাকা মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা সুলতান মুহিউদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা সালাহউদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আল আমীন ফয়জী, মাওলানা জুবায়ের আহমাদ, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আবুল হাসান কাসেমী, মাওলানা শামসুদ্দীন বড়াইলী, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, মাওলানা এহতেশামসুল হক সাখী, মাওলানা সানাউল্লাহ খাঁন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আহসান হাবীব, মাওলানা ফখরুল আমীন, মাওলানা রায়হান ফারহাত, মাওলানা মুয়াজ্জম হুসাইন, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম কালামী, মাওলানা মাসউদুর রহমান, মাস্টার শরিফুল ইসলাম, হাফেজ আবু বকর, মাওলানা ইয়ামিন আজমী, মাওলানা মোবারক হুসাইন শামীম, মাওলানা আ.শ.ম আল আমীন, মাওলানা আ. কুদ্দুস, খাতীব আ. সালাম, মাওলানা ইরফান বিন রফীক ও মাওলানা ওমর ফারুকসহ প্রমুখ নেতারা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর