ঢাকা | বঙ্গাব্দ

আধুনিক ল্যাব ও ক্যাড স্টুডিওতে সাজানো বিইউএফটি ক্যাম্পাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
আধুনিক ল্যাব ও ক্যাড স্টুডিওতে সাজানো বিইউএফটি ক্যাম্পাস ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ফ্যাশন ও পোশাক খাতের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে দেশের একটি বিশেষায়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৭২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ৪৩টি উন্নত ল্যাবরেটরি রয়েছে।

পোশাক ও ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থীরা ক্যাড স্টুডিওর মাধ্যমে লেকট্রা ও গারবারের মতো শিল্পে বহুল ব্যবহৃত সফটওয়্যারগুলোতে ব্যবহারিক কাজের প্রশিক্ষণ নেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য ফ্যাব্রিক ও গার্মেন্ট টেস্টিং ল্যাব এবং ডেডিকেটেড ফটোগ্রাফি ও প্রোডাকশন স্টুডিওর সুব্যবস্থা রয়েছে।

শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ক্যাম্পাসে জিমনেসিয়াম, সুইমিংপুল, আধুনিক মেডিকেল সেন্টার ও ক্যাফেটেরিয়ার সুবিধা রাখা হয়েছে। সেই সঙ্গে নারী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে ছাত্রী হোস্টেল এবং পুরো ক্যাম্পাসে ওয়াই-ফাই নেটওয়ার্কের ব্যবস্থা আছে।

শুধু পাঠদান নয়, শিক্ষা প্রতিষ্ঠানটি উচ্চতর গবেষণার কার্যক্রমেও বিশেষ গুরুত্ব আরোপ করে আসছে। এখানে কর্মরত মোট ২৪৫ জন শিক্ষকের মধ্যে বর্তমানে ২৮ জন শিক্ষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষার মানোন্নয়নে বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের নেটওয়ার্ক প্রসারিত করছে এই উচ্চশিক্ষালয়টি। বর্তমানে বিশ্বের ১৪টি দেশের মোট ৭৮টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব রয়েছে।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যৌথ সহযোগিতা চলমান রয়েছে। এই আন্তর্জাতিক অংশীদারত্বের সুবাদে শিক্ষার্থীরা স্কলারশিপ, যৌথ গবেষণা এবং শিক্ষার্থী বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন।

শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমমুখী করতে ক্যাম্পাসে সক্রিয় রয়েছে মোট ২৩টি ভিন্নধর্মী ছাত্র ক্লাব। এসব ক্লাবের কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা নেতৃত্ব গুণাবলি, দলীয়ভাবে কাজ করার মানসিকতা ও নানা ধরনের দক্ষতা অর্জন করতে সক্ষম হন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এখানে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানদের জন্য সম্পূর্ণ বিনা খরচে অধ্যয়নের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির গ্র্যাজুয়েট বা সাবেক শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের ছয়টি দেশের শিক্ষার্থীরাও বর্তমানে এই ক্যাম্পাসে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

এখানকার গ্র্যাজুয়েটরা নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম থেকে ঢাকা পাইপলাইনে তেল পরিবহনে সুফল, রয়েছে জনবলসং

চট্টগ্রাম থেকে ঢাকা পাইপলাইনে তেল পরিবহনে সুফল, রয়েছে জনবলসং