ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুটি প্রকল্প উপস্থাপন করলেন ইন্টার্নরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুটি প্রকল্প উপস্থাপন করলেন ইন্টার্নরা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালনকারী ২৫ জন ইন্টার্ন মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতের সময় এই তরুণ ইন্টার্ন দলটি প্রধানমন্ত্রীর সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পগুলো হলো 'কমব্যাটিং ডিপফেক হেইট স্পিস: ডিজিটাল প্রিপ্রেয়ার্ডনেস ইন বাংলাদেশ' এবং সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক বিশেষ উদ্যোগ।

উপস্থাপনা শেষে প্রধানমন্ত্রী তাদের এই সৃজনশীল ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি উপস্থিত তরুণদের কাজের স্বীকৃতি জানান এবং তাদের ভবিষ্যৎ পেশাজীবনের পথচলার জন্য আন্তরিক শুভকামনা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে

এবার ৫ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, বেশি কইয়ে