ঢাকা | বঙ্গাব্দ

সৌদির বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
সৌদির বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা ছবির ক্যাপশন: সৌদির বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা
ad728

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বুধবার মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। খবর সৌদি গ্যাজেটের।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এসব অঞ্চলের পাশাপাশি পূর্বাঞ্চল, রিয়াদ ও মদিনার কিছু এলাকায় দমকা হাওয়া ও ধুলিঝড়েরও আশঙ্কা রয়েছে।

লোহিত সাগর এলাকায় উত্তর ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১৫ থেকে ৫০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম থেকে পশ্চিম দিকের বাতাস প্রবাহিত হতে পারে। দক্ষিণাঞ্চলে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকের বাতাস বইতে পারে।এদিকে লোহিত সাগরে ঢেউয়ের উচ্চতা ০ দশমিক ৫ মিটার থেকে ২ মিটারের বেশি হতে পারে। ফলে সমুদ্রের অবস্থা শান্ত থেকে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আরব উপসাগরের উত্তর ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১২ থেকে ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকের বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যার পর বাতাসের দিক পরিবর্তিত হয়ে দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমমুখী হতে পারে।

আরব উপসাগরের দক্ষিণাঞ্চলেও ঘণ্টায় ১০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সেখানে সন্ধ্যার পর বাতাস উত্তর ও উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপসাগরেও ঢেউয়ের উচ্চতা ০ দশমিক ৫ মিটার থেকে ২ মিটারের বেশি হতে পারে এবং সমুদ্র শান্ত থেকে উত্তাল থাকতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
মামলায় রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে: শামসুজ্জামান দুদ

মামলায় রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে: শামসুজ্জামান দুদ