ঢাকা | বঙ্গাব্দ

কাতারে আটক তিন পাইলটের শারীরিক অবস্থা ভালো নয়: ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
কাতারে আটক তিন পাইলটের শারীরিক অবস্থা ভালো নয়: ইরান ছবির ক্যাপশন: কাতারে আটক তিন পাইলটের শারীরিক অবস্থা ভালো নয়: ইরান
ad728
কাতারে আটক তিন পাইলটের শারীরিক অবস্থা ভালো নয়: ইরানকাতারে আটক নিজেদের তিন পাইলটের শারীরিক অবস্থা খারাপ বলে দাবি করেছে ইরান। তাদের দ্রুত স্থলভাগের একটি হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরজাদেহ। ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে ব্রিগেডিয়ার জেনারেল বাঘেরজাদেহ বলেন, তিন পাইলটকে উপকূলের বাইরে অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান কমিটির প্রধান।তবে ইরানি পাইলটদের আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি বিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করার পর এবং যোগাযোগের একাধিক চেষ্টায় সাড়া না দেওয়ায় কাতারি বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল একজন পাইলটের মরদেহ উদ্ধার করে।এর আগে ১৬ আগস্ট বাঘেরজাদেহ অভিযোগ করেছিলেন, পাইলটদের কী হয়েছে তা তদন্ত করতে ইরানের একটি তথ্য অনুসন্ধানী দল পাঠানোর অনুরোধে কাতারি কর্তৃপক্ষ দেরি করছে। কাতার সেই অভিযোগও প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করতে ইরানি একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।দুই দেশের বক্তব্যে পাইলটদের বর্তমান অবস্থান ও আটকের বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ক্রেতা সাজেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যরা, বাড়ির দোতলায় বস

ক্রেতা সাজেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যরা, বাড়ির দোতলায় বস