ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক সংকট রাজনৈতিক দক্ষতায় মোকাবিলা করতে হবে: তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
রাজনৈতিক সংকট রাজনৈতিক দক্ষতায় মোকাবিলা করতে হবে: তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দেশের নানা প্রান্তে ঘটে যাওয়া সহিংস ঘটনাবলি পর্যালোচনা করতে গতকাল শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত দলটির প্রধানের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে অংশ নিয়ে নির্দিষ্ট কয়েকটি এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

আলোচনার অংশ হিসেবে তিনি খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুর অঞ্চল থেকে আগত নেতাকর্মীদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত শোনেন। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও দূরত্ব ভুলে সবাইকে একযোগে কাজ করার কঠোর বার্তা দেওয়া হয় এই বৈঠকে।

নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, উদ্ভূত রাজনৈতিক চ্যালেঞ্জসমূহ কোনোভাবেই বিশৃঙ্খলা তৈরি করে নয়, বরং রাজনৈতিক দক্ষতার সঙ্গেই মোকাবিলা করতে হবে।

বৈঠকে অপরাধী চক্র ও নাশকতাকারীদের আইনের আওতায় আনার মূল দায়িত্ব যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সে কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুষ্কৃতকারীদের দমনে পুলিশ ও প্রশাসনের বাহিনীকে সর্বাত্মক সহায়তা করার জন্য উপস্থিত নেতাদের প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে মন্তব্য করল না ভারতের পররাষ্ট্

হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে মন্তব্য করল না ভারতের পররাষ্ট্