ঢাকা | বঙ্গাব্দ

ঢাবিতে স্নাতক ভর্তির আবেদন শুরু, জেনে নিন যোগ্যতা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
ঢাবিতে স্নাতক ভর্তির আবেদন শুরু, জেনে নিন যোগ্যতা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান এবং ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞান ইউনিটের জন্য শিক্ষার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। চতুর্থ বিষয়সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএর যোগফল অন্তত ৮ হতে হবে এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে ৩.৫ জিপিএ থাকা আবশ্যক।

মাদ্রাসা ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রার্থীরাও বিজ্ঞান ইউনিটে আবেদন করার সুযোগ পাবেন। তাঁদের ক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং প্রতিটিতে আলাদাভাবে ৩ জিপিএ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে চাইলে জিপিএর যোগফল অন্তত ৭.৫ এবং প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে ৩ জিপিএ প্রয়োজন। তবে এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং আলাদাভাবে ৩.৫ জিপিএ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের ক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৩ নির্ধারিত করা হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁর মান্দায় হাটবাজারের উন্নয়নে বরাদ্দকৃত লাখ লাখ টাকা আত্

নওগাঁর মান্দায় হাটবাজারের উন্নয়নে বরাদ্দকৃত লাখ লাখ টাকা আত্