ঢাকা | বঙ্গাব্দ

পেছনে হাত রেখে হাঁটার মনস্তত্ত্ব ও শারীরিক উপকারিতা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
পেছনে হাত রেখে হাঁটার মনস্তত্ত্ব ও শারীরিক উপকারিতা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

অনেকেই বয়স্ক ব্যক্তিদের মতো পিঠের পেছনে হাত বেঁধে হাঁটেন। গবেষক ও শরীরী ভাষা বিশেষজ্ঞরা এই বিশেষ ভঙ্গিটির পেছনে নানা মনস্তাত্ত্বিক কারণ ও ব্যক্তিত্বের নানা দিক খুঁজে পেয়েছেন।

হাত পেছনে রেখে চলার এই অভ্যাসটি মানুষের সঙ্গে সহজে যোগাযোগের পথ উন্মুক্ত করতে পারে। একই সঙ্গে এর মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে একধরনের নেতৃত্বসুলভ ও কর্তৃত্বপূর্ণ মানসিকতাও প্রকাশ পেতে দেখা যায়।

বুক টানটান করে সোজা হয়ে পথ চলার সময় মানুষকে বেশ শান্ত প্রকৃতির এবং পরিবেশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে মনে হয়। এমন শারীরিক ভঙ্গির অর্থ দাঁড়ায় যে, ব্যক্তিটি চারপাশের সম্ভাব্য কোনো বিপদের কথা ভেবে শঙ্কিত নন।

বিশ্বের প্রভাবশালী নেতা, সামরিক বাহিনীর সদস্য, শিক্ষকসহ গুরুদায়িত্বে থাকা ব্যক্তিদের অনেকেই প্রায়ই এই স্টাইলে হেঁটে থাকেন। তাদের ক্ষেত্রে এমন হাঁটার ভঙ্গি একই সঙ্গে কর্তৃত্বের ছাপ এবং সহজলভ্য ব্যক্তিত্বের এক চমৎকার ভাবমূর্তি ফুটিয়ে তোলে।

পেছনে হাত গোঁজা থাকায় মানুষের মধ্যে স্বভাবতই আত্মরক্ষামূলক মনোভাব কম প্রকাশ পায়। পাশাপাশি, শরীরের সোজা অবস্থান ফুটিয়ে তোলে এক জোরালো নেতৃত্ব ও কর্তৃত্বের প্রকাশ।

মনস্তাত্ত্বিক দিক ছাড়াও এই বিশেষ ভঙ্গিতে হাঁটার পেছনে রয়েছে বেশ কিছু শারীরিক সুফল। হাত পিঠের পেছনে রেখে চলাচল করলে আত্মবিশ্বাসী মুদ্রার প্রকাশের পাশাপাশি শরীরের সঠিক অঙ্গবিন্যাস বা পোস্টার বজায় রাখা সহজ হয়।

এভাবে হাত রাখার ফলে প্রাকৃতিকভাবেই কাঁধ দুটো পেছনের দিকে সরে যায় এবং বুক প্রশস্ত হয়ে ওঠে। এই শারীরবৃত্তীয় পরিবর্তনের ফলে মেরুদণ্ড সটান রাখা এবং তার স্বাভাবিক সামঞ্জস্য রক্ষা করা অনেক সুবিধা হয়।

অবশ্য একবার মাত্র এভাবে হাঁটলেই যে শরীরের সামগ্রিক ভঙ্গি স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তবে কেউ যদি নিয়মিত এই নিয়মে হাঁটার অভ্যাস গড়ে তোলেন, তবে তা সঠিক অঙ্গবিন্যাসকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে সাহায্য করে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা

দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা