ঢাকা | বঙ্গাব্দ

মাত্র দুজন শিক্ষক দিয়ে ধুঁকছে বাউফল নার্সিং ইনস্টিটিউট

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
মাত্র দুজন শিক্ষক দিয়ে ধুঁকছে বাউফল নার্সিং ইনস্টিটিউট ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষাব্যবস্থা তীব্র শিক্ষক সংকট, জনবলশূন্যতা এবং ল্যাব ও অবকাঠামোগত নানাবিধ সীমাবদ্ধতার কারণে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় দুইশ জন শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন মাত্র দুজন শিক্ষক। এর ফলে শিক্ষা ও আবাসিক দুই খাতের সার্বিক ব্যবস্থাপনা চরম অগোছালো ও নাজুক পরিস্থিতিতে পড়েছে।

খাতওয়ারি তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানে মোট ১০টি শিক্ষকের পদ অনুমোদিত থাকলেও কর্মরত রয়েছেন মাত্র দুজন। অন্যদিকে, নিরাপত্তার দায়িত্বে থাকা ৩টি নৈশপ্রহরী পদের একটিও পূরণ করা হয়নি। এমনকি ছাত্রাবাসের জন্য নির্ধারিত ১ জন বাবুর্চি ও ৩ জন সহকারী বাবুর্চির পদও সম্পূর্ণ খালি রয়েছে।

শূন্য পদের এই পাহাড়সম সংকটের ফলে শিক্ষার্থীদের ১৭টি ভিন্ন বিষয়ে পাঠদানের সম্পূর্ণ চাপ এসে পড়েছে ওই দুজন শিক্ষকের ওপর। রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস নেওয়া এবং শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করতে গিয়ে চরম বেকায়দায় পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নার্সিং শিক্ষায় তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম হলেও আধুনিক ল্যাব ও পর্যাপ্ত উপকরণের অভাবে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নিয়ম অনুযায়ী ৭টি ল্যাব থাকার কথা থাকলেও বাস্তবে চালু রয়েছে মাত্র একটি, এবং সেটিতেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানে একটি লাইব্রেরি থাকলেও সেখানে কোনো বই নেই। এছাড়া শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রসারে অত্যন্ত জরুরি কম্পিউটার ল্যাব এবং অডিটোরিয়াম বা মিলনায়তন কক্ষও অনুপস্থিত রয়েছে এই প্রতিষ্ঠানে।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
মামলা তুলে নেওয়ার চাপে বাড়িতে আগুন, এলাকাছাড়া পরিবার

মামলা তুলে নেওয়ার চাপে বাড়িতে আগুন, এলাকাছাড়া পরিবার